সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল তার আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে তিনি ইশতেহার পাঠ করেন।
নির্বাচনী ইশতেহারে তিনি উল্লেখ করেন, আমি ক্ষমতার এমপি হতে চাই না, জনতার এমপি হতে চাই। আমাকে কাছে পেতে বাসায় যেতে হবে না, আমাকে আপনাদের পাশেই পাবেন।
সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর এই আসনের হাওর রক্ষা বাঁধ, স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করবেন বলে তিনি ইশতেহারে উল্লেখ করেন।
ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোআই