খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনী নিয়ে মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নে জেলার বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)

2026-02-05T16:41:52+00:00
2026-02-05T16:58:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনী নিয়ে মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম  আপডেট: ০৫.০২.২০২৬ ৪:৫৮ পিএম
খাগড়াছড়ি সেনা রিজিয়নে জেলার সর্বস্থরের নিরাপত্তা বাহিনীদের মতবিনিময় সভা। ছবি : সময়ের আলো
২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নে জেলার বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ২০৩ পদাতিক বিগ্রেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।


এতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন এর সঞ্চালনায় মতামত ব্যক্ত করেন, খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা আনসার কমান্ডেন্ট কর্মকর্তা, বিজিবি লেফটেন্যান্ট কর্মকর্তা, জেলা  এনএসআইসহ বিভিন্ন জোন কমান্ডাররা তাদের নিয়ন্ত্রণাধীন স্ব স্ব এলাকার চিত্র তুলে ধরেন। 

এ সময় তারা কীভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে কিভাবে নিরাপত্তা বাহিনীদের সম্মিলিত প্রচেষ্ঠায় নিয়ন্ত্রণ করা সম্ভব তা তুলে ধরেন। যাতে নির্বাচন চলাকালীন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেদিকে গুরুত্বারোপ করেন।

সময়ের আলো/জোআই

  বিষয়:   খাগড়াছড়ি  নিরাপত্তা  মতবিনিময় সভা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: