অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি মাসের ২০ ফেব্রুয়ারি ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলা একাডেমির

2026-02-05T16:58:07+00:00
2026-02-05T16:58:07+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১৭৭)
সংবাদ সম্মেলনে কথা বলেছেন অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা। ছবি : সংগৃহীত
চলতি মাসের ২০ ফেব্রুয়ারি ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অমর একুশে বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাষা শহীদদের স্মরণে একুশে উদযাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রকাশক ও অংশীজনদের সমন্বয়ে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করে আসছে। সময়ের ধারায় এ আয়োজন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, অনিবার্য বাস্তবতার কারণে অন্যান্য বছরের মতো এবার পহেলা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। সব দিক বিবেচনা করে ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এ লক্ষ্যে এরইমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একাধিক বৈঠকে সর্বসম্মতিক্রমে মেলার শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   অমর একুশে বইমেলা  ২০ ফেব্রুয়ারি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: