একুশে পদক পেলেন গণিতে স্বপ্ন দেখানো মাহবুবুল আলম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিক্ষায় অনন্য অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পাচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেসের ডিন

2026-02-05T23:15:47+00:00
2026-02-05T23:15:47+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
একুশে পদক পেলেন গণিতে স্বপ্ন দেখানো মাহবুবুল আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৫ পিএম 
ড. মাহবুবুল আলম মজুমদার। ছবি : সংগৃহীত
শিক্ষায় অনন্য অবদানের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক পাচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বছর বিভিন্ন ক্ষেত্রের নয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক দেওয়া হবে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Advertisement
একুশে পদকের জন্য মনোনীত হওয়ায় মাহবুব আলম মজুমদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অলিম্পিয়াডের পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, গণিত শিক্ষায় মাহবুব আলম মজুমদারের অসামান্য অবদান, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম দেশের অগণিত তরুণ-তরুণীকে অনুপ্রাণিত এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এই সম্মান তার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুরো গণিত অলিম্পিয়াড পরিবার ও বাংলাদেশের জন্য গর্বের।
প্রথম বাংলাদেশি হিসেবে চলতি বছর ‘স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড’ পান অধ্যাপক মাহবুবুল। গত ২৯ জানুয়ারি নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের জন্মদিনে পুরস্কারজয়ী হিসেবে অধ্যাপক মাহবুবুলের নাম প্রকাশ করে আবদুস সালাম প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি)।


বিজ্ঞান-সংক্রান্ত বিভিন্ন কাজে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে ২০১৩-১৪ সাল থেকে স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এ বছর অধ্যাপক মাহবুবুলকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে মূলত বাংলাদেশে বিজ্ঞান ও শিক্ষার ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   একুশে পদক  মাহবুবুল আলম মজুমদার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: