গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ৫ ছাত্র সংসদ নেতাদের গণজমায়েত

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে গণজমায়েত করেছে নির্বাচিত পাঁচ ছাত্র সংসদ তথা ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, জকসু।বৃহস্পতিবার

2026-02-06T03:40:21+00:00
2026-02-06T03:42:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ৫ ছাত্র সংসদ নেতাদের গণজমায়েত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪০ এএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৩:৪২ এএম
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজমায়েত করেছে নির্বাচিত পাঁচ ছাত্র সংসদ ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, জকসুর নির্বাচিত প্রতিনিধিরা। ছবি : সময়ের আলো
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে গণজমায়েত করেছে নির্বাচিত পাঁচ ছাত্র সংসদ তথা ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, জকসু।

বৃহস্পতিবার বিকালে শাহবাগের শহিদ ওসমান হাদি চত্বরে এই গণজমায়েত কর্মসূচি পালিত হয়। গণজমায়েতে বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ’, ‘গোলামি না আজাদি, আজাদি, আজাদি’, ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’, ‘হ্যাঁ’-তে সিল দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন’ ইত্যাদি স্লোগান দেন।

গণজমায়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, আমরা যখন সারা দেশে জুলাই বিপ্লবের শহিদদের আকাক্সক্ষাকে বাস্তবায়ন করার জন্য গণভোটে ‘হ্যাঁ’ বিজয় করার জন্য ক্যাম্পেইন করছি ঠিক সে সময়ে রাষ্ট্রের একটা অংশ, মিডিয়ার একটা অংশ, দিল্লির তাঁবেদারদের অংশ, ফ্যাসিস্টদের একটা অংশ ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন করছে। এই শত্রুদের আমাদের চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না,  তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার সেই ফ্যাসিবাদে ফিরিয়ে নিতে চায়।‌ আমরা জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা আছি শহিদ আবু সাঈদ, শহিদ ওয়াসিমের উত্তরসূরিরা বেঁচে থাকতে এই কালচারাল ফ্যাসিস্ট চক্র, এই আধিপত্যবাদী শক্তিকে এবং এই নব্য ফ্যাসিস্ট শক্তিকে আমরা সফল হতে দেব না।

তিনি বলেন, এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোন শহিদ হয়েছে, চল্লিশ হাজার ভাই বোন গাজি হয়েছে। এই গাজি এবং শহিদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা।  তাদের এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির তাঁবেদারদের স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পর আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে। তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আমরা সাবধান করছি এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে, শহিদ ওসমান হাদির যে লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সেই লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাই, দলের মহান নেতা অনেক কষ্টে একবার ‘হ্যাঁ’ এর  পক্ষে বলেছে এরপর থেকে আবার তৃণমূল পর্যায়ে ক্রমাগতভাবে তারা ‘না’ এর  পক্ষে ক্যাম্পেইন করছে। তাদের যে পোস্টার, ব্যানার, বিশাল মঞ্চ সে মঞ্চের কোনো কর্নারেও আমরা ‘হ্যাঁ’ এর কোনো চিহ্ন দেখতে পাই না। আমরা বলতে চাই আপনারা ভুল করছেন। 

ভিপি সাদিক কায়েম বলেন, বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হলে জুলাইকে ধারণ করতে হবে, শহিদদের আকাক্সক্ষাকে ধারণ করতে হবে। এই নির্বাচনে ইনশাআল্লাহ গণভোটে ‘হ্যাঁ’ বিজয় হবে। ইতিমধ্যে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা,  ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে আগামী ১০০ বছরের রাজনীতি বিনির্মাণ করা,  ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে ধারা অব্যাহত রাখা।  সুতরাং, ‘না’-এর পক্ষে আপনারা ক্যাম্পেইন করবেন না।  এই ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন করা মানে বাংলাদেশকে আবার গোলামির দিকে নিয়ে যাওয়া। আমরা আপনাদেরকে এই গোলামির দিকে যেতে  দেব না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের যে সমাজ কাঠামো আমরা স্বপ্ন দেখেছিলাম বাস্তবিক পক্ষে আমরা এর বাস্তবায়ন পারিনি।  সরকার এটা করতে ব্যর্থ হয়েছে, আমাদের শহিদদের খুনিদের বিচার করতে ব্যর্থ হয়েছে। এই জায়গা থেকে আমাদের যে নতুন সরকার গঠন হবে আমরা চাই কোনো অবস্থায় পুরোনো ফ্যাসিবাদ আমাদের মাঝে ফিরে না আসুক। 


তিনি আরও বলেন, আমাদের সব ছাত্র সংসদ একত্রিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা মানুষকে সচেতনতার জন্য ক্যাম্পেইনে অংশগ্রহণ করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলি তখন একটা রাজনৈতিক গোষ্ঠী তারা এ কথাগুলো তাদের নিজেদের দিকে টেনে নেয়।

আমরা তাদের আহ্বান জানাতে চাই আসুন, আপনারাও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন,  আপনারাও দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন, আপনারাও মানুষের সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে কথা বলুন, আমরা অন্যায়ের বিপক্ষে একত্রে প্রতিবাদ গড়ে তুলি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং দেশের কাঠামো সার্বিক সংস্কারের জন্য আমরা ময়দানে নেমেছি। কেউ যদি আমাদের এই কথা বলাকে নিজেদের বিরুদ্ধে মনে করে, তাদের আদর্শের বিরুদ্ধে মনে করে তা হলে আমরা মনে করব তারাই জনতার বিরুদ্ধে এবং এই অপকর্মগুলো তারাই সাধন করে যাচ্ছে এ দেশের বুকে।

এফআর


  বিষয়:   গণভোট  ‘হ্যাঁ  পক্ষে  গণজমায়েত  ছাত্র সংসদ  নেতা 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: