কালো শাড়ি-খোঁপায় গোঁজা লাল গোলাপে অনন্য তানজিন তিশা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি কালো শাড়িতে ভক্তদের নজর কেড়েছেন। তিশা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকেন।

2026-02-06T16:17:34+00:00
2026-02-06T16:17:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
কালো শাড়ি-খোঁপায় গোঁজা লাল গোলাপে অনন্য তানজিন তিশা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৭ পিএম 
অভিনেত্রী তানজিন তিশা।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি কালো শাড়িতে ভক্তদের নজর কেড়েছেন। তিশা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকেন। নিজের অভিনয় দক্ষতা এবং স্টাইল স্টেটমেন্ট দিয়ে নিয়মিত নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। 

শেয়ার করা ছবিতে দেখা যায়, ঝলমলে সাদা সুতো ও মিররের নকশা করা কালো শাড়িতে তানজিন তিশার উপস্থিতি একেবারেই রাজকীয়। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, হালকা মেকআপ আর গলায় ঝলমলে চোকার নেকলেস তার লুককে আরও অনবদ্য করে তুলেছে। 

এসময় তিনি স্টেটমেন্ট গহনার সঙ্গে মিলিয়ে কানে লাল গোলাপ গুঁজেছেন। তিনি মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, যা পুরো ফ্রেমে এক ধরনের ক্লাসিক ৯০ দশকের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন। 


অন্য ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। আয়নায় তার প্রতিবিম্ব তার সাহসিকতার পরিচয়কেই তুলে ধরেছে। আলোকসজ্জা, পরিপাটি চুলের খোঁপা আর শাড়ির সূক্ষ্ম কাজ সব মিলিয়ে ছবিগুলোতে ফুটে উঠেছে তানজিন তিশার পরিণত ও আভিজাত্যপূর্ণ রূপ।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের সঙ্গে সংযোগ ধরে রাখেন তিশা। এই নতুন ফটোশুটও তার ব্যতিক্রম নয়। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের কাছ থেকে প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে কমেন্ট বক্স। 


/ইউএমএইচ



  বিষয়:   তানজিন তিশা  অভিনেত্রী 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: