ইনকিলাব মঞ্চের ৪০ জন আহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিক্ষোভের অংশ

2026-02-06T17:28:33+00:00
2026-02-06T18:25:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ইনকিলাব মঞ্চের ৪০ জন আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৬:২৫ পিএম
সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। সংগৃহীত ছবি
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বিক্ষোভের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওযার সময় পুলিশ তাদের ওপর জলকামান সাউন্ডন গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করলে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল  থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ও সাউন্ড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্যরা আহত হয়। 

হাসপাতালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা দাবি করেন, জাবেরের পায়ে গুলি করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সমানে থেকে ইনকিলাব মঞ্চের প্রায় ৪০জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।


এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়ছে। আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে পুলিশ বুট দিয়ে আঘাত করেছে। 

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

এছাড়া, বাংলামোটর মোড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে একাধিকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যায়। 

সময়ের আলো/এসকে/



  বিষয়:   আন্দোলন  ইনকিবলাব মঞ্চ  আহত  শহিদ শরিফ ওসমান হাদি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: