সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধানের প্রস্তাবনায় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অংশটি পঞ্চম সংশোধনীতে বাদ দেওয়া হয়েছিল।

2026-02-06T17:59:32+00:00
2026-02-06T18:00:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধানের প্রস্তাবনায় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অংশটি পঞ্চম সংশোধনীতে বাদ দেওয়া হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে সেটি পুনস্থাপন করা হবে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে দলের নির্বাচনি ইশতেহার ঘোষণায় এ কথা বলেন তারেক রহমান।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগে পর্যন্ত শুরুতে (প্রস্তাবনা) ‘বিসমিল্লাহির-রাহমানির-রাহিম’ (দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে) এবং এর নিচে ‘মহান আল্লাহ্‌র উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’-ই যাবতীয় কার্যাবলীর ভিত্তি বলে উল্লেখ করা ছিল। 


সংবিধানের অনুচ্ছেদ ৮(১): রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’কে অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয়। তবে ১৯৭২ সালের মূল সংবিধানে এটি ছিল না, ১৯৭৯ সালে যোগ করা হয়।

মূলত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে যুক্ত করা হয়।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে।

সময়ের আলো/এআর


  বিষয়:   সংবিধান  পুনস্থাপন  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: