পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন।শুক্রবার

2026-02-06T18:08:55+00:00
2026-02-06T18:08:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত বেড়ে ৩১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম 
পাকিস্তানের ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা। সংগৃহীত ছবি
পাকিস্তানের ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে জুমার নামাজ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। 

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, একটি শিয়া মসজিদে নামাজের পর এই আত্মঘাতী বোমা হামলা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলান দায় স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে, টিটিপি বা আইএস’র মতো জঙ্গি সংগঠনগুলো এই হামলা চালাতে পারে ।

এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং কর্তৃপক্ষকে শহরের বিভিন্ন হাসপাতালে আসা আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

   
ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে এরইমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 
  
পিআইএমএস-এর নির্বাহী পরিচালকের (ইডি) নির্দেশে হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দ্য ডনকে নিশ্চিত করেছেন একজন মুখপাত্র। 
 
সংশ্লিষ্ট মুখপাত্র আরও বলেন, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সক্রিয় করা হয়েছে। আহতদের পিআইএমএস অ্যান্ড পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
 
উল্লেখ্য, ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের তিন মাসেরও কম সময়ের মধ্যে আজকের ঘটনাটি ঘটল। ওই বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হন।


/ইউএমএইচ
 



  বিষয়:   পাকিস্তান  মসজিদ  আত্মঘাতী বোমা হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: