আচরণবিধি লঙ্ঘন, ইউনিয়ন জামায়াত আমিরসহ আটক ৫

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার মহম্মদপুরে হাসপাতালে প্রচারণা ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীরসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত

2026-02-06T18:14:14+00:00
2026-02-06T18:18:21+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘন, ইউনিয়ন জামায়াত আমিরসহ আটক ৫
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৬:১৮ পিএম
আটক পাঁচ জামায়াত কর্মী। সংগৃহীত ছবি
মাগুরার মহম্মদপুরে হাসপাতালে প্রচারণা ও কম্বল বিতরণের অভিযোগে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীরসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার সময় তাদের আটক করা হয়। 

​স্থানীয় সূত্র জানায়, সদর ইউনিয়ন জামায়াতের আমির হুসাইন আহম্মেদ কাবুল, ৬ নং ওয়ার্ড সভাপতি মুকুল, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ এবং এরশাদ নামে পাঁচজন মাগুরা-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী এমবি বাকেরের পক্ষে প্রচারণা করছিল। এ সময় তারা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট চান এবং রোগীদের মাঝে কম্বল বিতরণ করেন।

​হাসপাতালে চিকিৎসাধীন বালিদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলী আকবার মোল্যাকে কম্বল দিয়ে ভোট চাইতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে আলী আকবারের সাথে ওই জামায়াত নেতাদের কথা কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা হয়।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান দ্রুত হাসপাতালে উপস্থিত হন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ায় ইউএনও’র নির্দেশে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, নির্বাচনি আইন ভঙ্গের দায়ে তাদের আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়। 

সময়ের আলো/আআ


  বিষয়:   নির্বাচন  আচরণবিধি  লঙ্ঘন  জামায়াত  আমির  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: