পুরান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের রিকশা ভ্রমণ, স্বাদ নিলেন চা-বিরিয়ানির

সময়ের আলো ডেস্ক

জাতীয়

স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, স্থাপত্যশৈলী আর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সম্প্রতি

2026-02-07T09:41:49+00:00
2026-02-07T09:41:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পুরান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের রিকশা ভ্রমণ, স্বাদ নিলেন চা-বিরিয়ানির
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪১ এএম 
পুরান ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের রিকশা ভ্রমণ, স্বাদ নিলেন চা-বিরিয়ানির। ছবি : সংগৃহীত
স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি, স্থাপত্যশৈলী আর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সম্প্রতি ঐতিহাসিক এই জনপদ ঘুরে দেখেছেন মার্কিন দম্পতি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুরান ঢাকা সফরের একটি ভিডিও শেয়ার করেছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ভিডিওতে দেখা যায়, লালবাগ কেল্লার সামনে থেকে স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে তিনি এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।

গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শুভ দিন। আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আজ আমি পুরান ঢাকায় এসেছি। ২০২১ সালে আমার পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার এই স্থানকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ‘অ্যাম্বাসাডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন-এর জন্য মনোনীত করেছিলেন। এটি সংরক্ষণ কার্যক্রমের একটি চমৎকার উদাহরণ।

স্থাপত্যশৈলীর সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, এখানে দারুণ কাজ হয়েছে, যা সত্যিই খুব সুন্দর। মাত্র কয়েক বছর আগে যেরকম দেখেছিলাম, তার চেয়ে একেবারেই আলাদা। আজ আমি জানতে পারলাম যে, আমি আগে এখানে একবার এসেছিলাম। প্রথমে মনে পড়েনি, কিন্তু যখন তারা আমাকে ঘুরিয়ে দেখাল, তখন মনে পড়ল। তাই আবার এখানে ফিরে আসতে পেরে এবং এত উষ্ণ আতিথেয়তা পেয়ে খুব ভালো লেগেছে।

এদিকে মার্কিন দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে, পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী ডিয়ান। তাদের সফর শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মধ্য দিয়ে, যা যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর সহায়তায় যত্নসহকারে সংস্কার করা হয়েছে।


রাষ্ট্রদূতের এই সফর শুরু হয় মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন লালবাগ কেল্লা পরিদর্শনের মাধ্যমে। বিশেষ করে কেল্লার হাম্মামখানা (তৎকালীন রাজকীয় স্নানাগার) ঘুরে দেখেন তারা।

ঐতিহাসিক এই স্থাপনাটি যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের আর্থিক সহায়তায় সংস্কার ও সংরক্ষণ করা হয়েছে। পুনরুজ্জীবিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কাজ ঘুরে দেখেন রাষ্ট্রদূত।

লালবাগ কেল্লা থেকে বেরিয়ে তারা যান সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালানে। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর তারা পুরান ঢাকার চিরচেনা সেই ব্যস্ত গলিপথে হেঁটে বেড়ান। যান্ত্রিক শহরের মধ্যে পুরান ঢাকার মানুষের জীবনযাত্রা এবং অলিগলি দেখে রাষ্ট্রদূত বেশ রোমাঞ্চিত হন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   পুরান ঢাকা  স্থাপত্যশৈলী  ঐতিহ্যবাহী খাবার  মার্কিন দম্পতি  মার্কিন রাষ্ট্রদূত  ক্রিস্টেনসেন  সময়ের আলো  বাংলাদেশ  ঢাকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: