নীল-বেগুনি শাড়িতে ভক্তদের নজর কাড়লেন রুনা খান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অভিনেত্রী রুনা খানের কখনো পর্দায় সাবলীল অভিনয়, কখনো সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কাড়েন। তিনি অভিনয় জগতের পাশাপাশি

2026-02-07T13:24:48+00:00
2026-02-07T13:25:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নীল-বেগুনি শাড়িতে ভক্তদের নজর কাড়লেন রুনা খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ১:২৫ পিএম
অভিনেত্রী রুনা খান। সংগৃহীত ছবি
অভিনেত্রী রুনা খানের কখনো পর্দায় সাবলীল অভিনয়, কখনো সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি দিয়ে দর্শকদের নজর কাড়েন। তিনি অভিনয় জগতের পাশাপাশি থাকেন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি তিনি ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে ফের নেটিজেনদের নজর কেড়েছেন। 

ছবিতে রুনা খানকে দেখা গেছে অত্যন্ত আধুনিক ও আভিজাত্যপূর্ণ লুকে। পরেছেন নীল ও বেগুনি রঙের একটি জমকালো শাড়ি, ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ,  যা তাকে স্টেটমেন্ট লুক দিয়েছে। 

এছাড়াও গলায় কয়েক লহরের সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট রুনার এই লুকে যোগ করেছে রাজকীয় শোভা। হালকা মেকআপ আর খোলা চুলে তার আত্মবিশ্বাসী চাহনি যেন ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে, নতুন করে বয়সকে পেছনে ফেলেছে। 


রুনার এই লুকে মুগ্ধ হয়েছেন তার সহকর্মী ও অনুরাগী থেকে শুরু করে সাধারণ ভক্তরা। 

একজন মন্তব্য করেছেন, অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং। আরেকজন লিখেছেন, চসুন্দরী, রুনা!। 


মূলত তার এই সাহসী ব্যক্তিত্ব এবং সৌন্দর্য সামাজিক মাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে। স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং নিজস্ব স্টাইল রুনা খানকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রেখেছে। 

সামাজিক মাধ্যমে ঝড় তোলার পাশাপাশি পর্দার কাজেও এখন ব্যস্ত সময় তার। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।

/ইউএমএইচ



  বিষয়:   রুনা খান  নীল-বেগুনি শাড়ি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: