ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী আলোচনার সূচি নির্ধারিত হয়নি : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে পরবর্তী কবে হবে তার কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস

2026-02-07T17:11:30+00:00
2026-02-07T17:11:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী আলোচনার সূচি নির্ধারিত হয়নি : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ১২৫)
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে পরবর্তী কবে হবে তার কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনার একদিন পরই তিনি এই কথা জানান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন শিগগিরই নতুন পরমাণু আলোচনা অনুষ্ঠিত হওয়া উচিত। 

তিনি বলেন, তবে তেহরান বারবার পারমাণবিক ইস্যুর বাইরে আলোচনার পরিধি বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছে। এ সময় তিনি ইসরায়েলের ‘আধিপত্যবাদের মতবাদ’এর সমালোচনাও করেন। 


তিনি ইসরায়েলকে তার সামরিক অস্ত্রাগার সম্প্রসারণ করতে এবং অঞ্চলের অন্যান্য দেশগুলোকে নিরস্ত্রীকরণের জন্য চাপ দেওয়ার অনুমতি দেয় বলে জানান।

তিনি অভিযোগ করেন, ইসরায়েলের সম্প্রসারণবাদী প্রকল্পের কারণে প্রতিবেশী দেশগুলোকে সামরিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং সামাজিকভাবে দুর্বল করা হচ্ছে। তাদের প্রতিরক্ষামূলক ক্ষমতা হ্রাস করার জন্য চাপ দেওয়া হয়। অন্যদের বৈজ্ঞানিক অগ্রগতির জন্য শাস্তি দেওয়া হয়।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   ওয়াশিংটন  ইরান  আব্বাস আরাগচি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: