নাতি হিসেবে ভোট চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান হিসেবে নানি বাড়ির মানুষদের ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে

2026-02-07T17:13:11+00:00
2026-02-07T17:13:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
নাতি হিসেবে ভোট চাইলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান হিসেবে নানি বাড়ির মানুষদের ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুরে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, ‘দিনাজপুরের মানুষের প্রথম ফসল ধান। সেই ধানের শীষে ভোট চাইছি।’

বহু বছর পর নানি বাড়ি এসেছি উল্লেখ করে রসিকতা করে বিএনপির চেয়ারম্যান বলেন, নাতি এলো কিন্তু কিছু খাওয়ালেন না, এইটা কেমন হলো! নাতিকে কী দেবেন? ভোট দেবেন? কীসে ভোট দেবেন? ধানের শীষে ভোট দেবেন।
 
তারেক রহমান বলেন, ‘এ এলাকার উন্নয়ন হয়নি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন উন্নয়ন করেছে। ক্ষমতায় এলে কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প কারখানা গড়ে তোলা হবে। দিনাজপুরের লিচুকে বিদেশে রফতানির ব্যবস্থা করা হবে। তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়া তোলা হবে। মা-বোনদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন এ এলাকার সন্তান খালেদা জিয়া। এই নারীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই।’
 
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে দেশের মালিকদের সামনে পরিকল্পনা উপস্থাপন করেছি। আপনাদের পরিকল্পনা জানতে চাই। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করলে এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।’
 
তিনি বলেন, সেই বাংলাদেশ গড়তে চাই, যার জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, জুলাই যোদ্ধারা জীবন দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে পরবর্তী কাজ হবে, দেশ পুনর্গঠন করা। 

এ সময় আজ সব ধর্মের মানুষের রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, তিনি দেশ ছেড়ে যাননি। সেটি হোক আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।’
 
জনসভায় দিনাজপুরের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান।

/এমএইচআর 


  বিষয়:   দিনাজপুর  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: