পানি বণ্টনের এখনো কোনো সুরাহা দেয়নি ভারত : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাজনীতি

বিএনপিরমহাসচিব ওঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবলেছেন, ভারত পানি বণ্টনে এখনো কোনো সুরাহা দেয়নি। অথচ আন্তর্জাতিক আইনে

2026-02-07T18:03:55+00:00
2026-02-07T18:04:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
পানি বণ্টনের এখনো কোনো সুরাহা দেয়নি ভারত : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৩ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৬:০৪ পিএম  (ভিজিট : ১০০)
কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সময়ের আলো
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত পানি বণ্টনে এখনো কোনো সুরাহা দেয়নি। অথচ আন্তর্জাতিক আইনে উল্লেখ রয়েছে, প্রতিবেশী দেশকে ন্যায্য পানির হিস্যা দিতে হবে। তবুও তারা এটি দেয়নি, উপরন্তু আমরা যখনই বিষয়টি নিয়ে কথা বলেছি, তখনই ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের ওপর দোষারোপ করে এড়িয়ে গেছে। আমরা সঠিক হিস্যা পেলে তিস্তা এভাবে মরে যেত না।  

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের জে আর সেন্টারে আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে, তিস্তা বাঁচাও’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের পার্টি থেকে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছে। এটি শুধু ওয়াটার ফ্লো নয়, বরং তিস্তা-পারের মানুষের জীবনমান কীভাবে উন্নয়ন করা যায়— সে চেষ্টাটা আমাদের করতে হবে।


অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলুর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, তিনি একজন সৃজনশীল মানুষ, রাজনীতিবিদ হয়েও যে সৃষ্টিশীল হওয়া যায়, তার এলাকায় না গেলে বুঝতে পারবেন না। আমি তার ফ্যান (ভক্ত)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি আসাদুল হাবিব দুলুসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এফআর


  বিষয়:   ঠাকুরগাঁও  ভারত  পানি বণ্টন  সুরাহা  মির্জা ফখরুল 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: