মাগুরায় পুলিশ সদস্য নিহত

মাগুরা সংবাদদাতা

সারাদেশ

মাগুরা শহরে কর্মস্থলে ফেরার পথেট্রাকচাপায় বাদশা মোড়ল (২৬) নামে পুলিশ সদস্য নিহত হয়েছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজ

2026-02-07T20:03:48+00:00
2026-02-07T20:04:57+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
মাগুরায় পুলিশ সদস্য নিহত
মাগুরা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ৮:০৪ পিএম
নিহত বাদশা মোড়ল। ছবি : সংগৃহীত
মাগুরা শহরে কর্মস্থলে ফেরার পথে ট্রাকচাপায় বাদশা মোড়ল (২৬) নামে পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে মাগুরা পুলিশ লাইনস থেকে রেশন নিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে ফিরছিলেন বাদশা মোড়ল। এ সময় নবগঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।


পরে পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাদশা মোড়লকে মৃত ঘোষণা করেন।

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এফআর


  বিষয়:   মাগুরা  পুলিশ সদস্য  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: