মা-বোনদের হিজাব, জামাকাপড় খুলে নিতে চাইছে একটি পক্ষ : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচনের পরিবেশ কেমন হতে পারে, তার একটা টেস্ট ম্যাচ গতকাল ঢাকায় দেখতে পেয়েছেন বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনপিপি)

2026-02-07T20:28:20+00:00
2026-02-07T20:28:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
মা-বোনদের হিজাব, জামাকাপড় খুলে নিতে চাইছে একটি পক্ষ : হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ পিএম 
হাসনাত আব্দুল্লাহ। সংগৃহীত ছবি
নির্বাচনের পরিবেশ কেমন হতে পারে, তার একটা টেস্ট ম্যাচ গতকাল ঢাকায় দেখতে পেয়েছেন বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় পুলিশ তার নগ্ন রূপে ফিরে গিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ দুটি পক্ষে বিভক্ত হয়েছে। একটি পক্ষ জুলুমের পক্ষে অবস্থান নিচ্ছে, তারা মা-বোনদের হিজাব জামাকাপড় খুলে নিতে চাইছে। আরেকটি পক্ষ ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।
  
তিনি বলেন, আগামী ১২ তারিখে ভোট দাঁড়িপাল্লা আর শাপলা কলিতেই দিতে হবে। তাহলেই মানুষ জুলুম থেকে রক্ষা পাবে। এদেশের কৃষক শ্রমজীবী মানুষেরা ভয়ে রয়েছে। নীরব চাঁদাবাজ, টেন্ডারবাজ, আবার যদি আসে তাহলে ব্যবসা বিঘ্নিত হবে। চাঁদা দিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। সেই জন্য তারা চাঁদার থেকে পরিত্রাণ চায়।
 
পুলিশের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে হাসানাত আব্দুল্লাহ বলেন, আপনি যে পোশাক পরিধান করে আছেন, সেটি আপনার যোগ্যতা, মেধায় অর্জন করেছেন। আপনাকে অনুরোধ করবো, আপনার বাসায় সন্তান রয়েছে। আপনার মা-বাবা রয়েছে। আপনি যদি বিগত তিনটি নির্বাচনের মতো আবার যদি ঘুষের টাকা স্পর্শ করে দেখেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। আপনি সিদ্ধান্ত নেবেন, আগামীর বাংলাদেশ, সন্তানের ভবিষৎ চাঁদাবাজদের হাতে তুলে দেবেন নাকি ইনসাফের বাংলাদেশে দেবেন।

পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। কোনো রাজনৈতিক দলের কাছে না। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে কি পরিণতি হয়, সেটি গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন। আপনারা বাংলাদেশের জনগণের চাকরি করতে আসছেন। জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। কোনো রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরকেই ঘুষ দিতে হবে। আমরা পুলিশের বন্ধু, আমাদের বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করে তুলতে আপনাদের অবদান রয়েছে। আমরা চাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ব।

যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মুহা. নুরুজ্জামানের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের। আরও বক্তৃতা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্য শেষে নেতারা শহরে মিছিল বের করেন। নেতাকর্মীরা জানান, যশোরের কর্মসূচি শেষে বিকেলে হাসনাত আব্দুল্লাহ খুলনার কর্মসূচিতে যোগ দেবেন।

/এমএইচআর


  বিষয়:   হিজাব  জামাকাপড়  হাসনাত আব্দুল্লাহ  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: