হতাশাগ্রস্ত হয়ে শুয়ে পড়ছে, আবোল-তাবোল বলছে : জামায়াত আমিরকে বাবর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপি মনোনীতনেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটা দল একটু আবোল তাবোল কথা বলতেছে

2026-02-07T22:46:36+00:00
2026-02-07T22:48:33+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজনীতি
হতাশাগ্রস্ত হয়ে শুয়ে পড়ছে, আবোল-তাবোল বলছে : জামায়াত আমিরকে বাবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ পিএম  আপডেট: ০৭.০২.২০২৬ ১০:৪৮ পিএম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত
বিএনপি মনোনীত নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটা দল একটু আবোল তাবোল কথা বলতেছে বিচ্ছিন্নভাবে, কী বলব? হতাশাগ্রস্ত হয়ে যা করে মানুষ, তাই করতেছে। কোনো সময় শুয়ে পড়তেছে, কোনো সময় কী কথা বলতেছে কোনো ঠিক নাই। 

তিনি বলেন, মহিলাদেরকে নিয়ে যা তা বলতেছে। এটা উনি হতাশাগ্রস্ত হয়ে করতেছে। উনার মধ্যে স্থিরতা হারিয়ে ফেলছে। স্থিরতা থাকে না মানুষের মধ্যে এইটা হারিয়ে ফেলতেছে। আমি মনে করি মুরব্বি মানুষ। মুরব্বিদের স্থিরতা বজায় রাখা উচিৎ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মদন উপজেলা বিএনপির আয়োজিত দেওয়ান বাজার তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণা জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। 
 
এসময় তিনি আরও বলেন, ‘কে সরকার গঠন করবে আর কে করবে না, তা নির্বাচনের পরে অর্থাৎ ১২ তারিখের পরেই জানা যাবে। অ্যাডভান্স (অগ্রিম) কোনো কিছু আমরা বলতে চাই না। অ্যাডভান্স কোনো কিছু তো আমরা বলিও নাই। যদি ওনারা জিতেন, জিতবেন। সেটা তো মানুষের ভোটেই জয়ী হতে হবে, তাই না? আমরাও দেখব। ১২ তারিখের পরে ওনাদের বলবেন—দেখা হবে।’

একটি দল ধর্মকে সর্বোচ্চ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে—এ বিষয়ে বাবর বলেন, ‘উনারা যা করছেন, জনগণ তার বিচার করবে। জনগণ সবকিছু দেখছে, শুনছে এবং জানছে। উনার মতো একজন মুরুব্বির কাছ থেকে জনগণ এমনটা আশা করে না।’

/এমএইচআর 


  বিষয়:   বাবর  জামায়াত  আমির 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: