আবদুল আউয়াল মিন্টুর নিরাপত্তা চেয়ে জিডি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জীবনের নিরাপত্তা চেয়ে দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।শনিবার (৭

2026-02-07T23:16:58+00:00
2026-02-07T23:16:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
আবদুল আউয়াল মিন্টুর নিরাপত্তা চেয়ে জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৬ পিএম 
আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জীবনের নিরাপত্তা চেয়ে দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিন্টুর পক্ষে জিডিটি দায়ের করেন নির্বাচনে ধানের শীষের পক্ষে এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন।

এতে উল্লেখ করা হয়- গেল ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে জামায়াতের নির্বাচনী সভায় দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ, মিন্টুকে উদ্দেশ্য করে বলেছেন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন বলে উদ্ধৃত করে বক্তব্য রেখেছেন! তিনি দম্ভ করে বলেন শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেলো! আপনাকে কি রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না।

জিডিতে দাবি করা হয়- বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছে মেসবাহসহ জামায়াত নেতারা। এতে করে সম্মানহানী ও নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনে করেন মিন্টু। এর প্রতিকার চেয়ে থানায় লিখিত অবগতি করা হয়। আবদুল আউয়াল মিন্টু জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ফেনী-৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। তার বাড়ি দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে। তিনি আলহাজ্ব শফি উল্লাহ ও বদরের নেছার বড় ছেলে।

/এমএইচআর 
  বিষয়:   আবদুল আউয়াল মিন্টু  জিডি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: