আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি ও জামায়াত সমর্থককে জরিমানা

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের দুই সমর্থককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা

2026-02-08T02:33:07+00:00
2026-02-08T02:33:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি ও জামায়াত সমর্থককে জরিমানা
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৩ এএম 
আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াতের দুই সমর্থককে জরিমানা। সংগৃহীত ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের দুই সমর্থককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে জনসভায় মোটরসাইকেল শোডাউন নিয়ে যাওয়ার অপরাধে ভাংবাড়িয়া ইউনিয়নের এক বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা, প্রতীকের নির্ধারিত দৈর্ঘ্য অতিক্রম করায় বাদেমাজু গ্রামের এক জামায়াত সমর্থককে ৫ হাজার টাকা এবং বেলগাছী গ্রামের আরেক জামায়াত সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ।

জানা গেছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে অভিযানে বের হন। এ সময় আলমডাঙ্গা- হাটবোয়ালিয়া সড়কে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন তার নজরে আসে।


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত জনসভায় যোগ দিতে আসছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনি প্রচারণায় যানবাহন ব্যবহার করে জনসভায় আসার অপরাধে ভাংবাড়িয়া গ্রামের
মিজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বাদেমাজু গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের সামনে নির্ধারিত ৩ মিটার দৈর্ঘ্যের বেশি প্রতীক উত্তোলনের দায়ে জামায়াত সমর্থক বাদেমাজু গ্রামের জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান চালিয়ে আচরণবিধির ২(ক) ধারা লঙ্ঘনের দায়ে বেলগাছী গ্রামের জাহিদুল হক মালিতাকে ২ হাজার টাকা জরিমানা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সময়ের আলো/এআর


  বিষয়:   আচরণবিধি  বিএনপি  জামায়াত  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: