টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপকে ম্যাচটি শুরু হয়েছে বেলা ১১টা ৩০ মিনিটে।
গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। এই বিশ্বকাপেও ভালোকিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দলটা। সবশেষ ৩ আইসিসি আসরের ২টিতেই সেমিফাইনালে খেলা রশিদ খানের দলের প্রতি সমর্থকদের আশাও বেশি।
অন্যদিকে, গত আসরে সুপার ৮ এ উঠতে পারেনি নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ২ জয় ও ২ পরাজয় নিয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হয়েছিল। গেল আসরে একই গ্রুপে ছিল আফগানিস্তান ও নিউজিল্যান্ড। সেখানে আফগানিস্তান ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল কিউইদের।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকি, জিয়াউর রহমান, মুজিব উর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি।
সময়ের আলো/আরবিএন