চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) লিজ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল

2026-02-08T12:26:37+00:00
2026-02-08T12:41:49+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৬ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ১২:৪১ পিএম
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। সংগৃহীত ছবি
ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) লিজ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ কর্মসূচি কার্যকর হয়। ধর্মঘট শুরুর সঙ্গে সঙ্গেই বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর মধ্যে রয়েছে কনটেইনার হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারি, জাহাজে কনটেইনার ওঠানো–নামানো এবং বহিঃনোঙরে পণ্য খালাস কার্যক্রম।

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের নেতারা জানান, এর আগে ঘোষিত প্রতিবাদ কর্মসূচির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন। তারা অভিযোগ করেন, শনিবার গভীর রাতে কয়েকজন নেতাকে প্রভাবিত করে ধর্মঘট দুর্বল করার চেষ্টা করা হয়েছিল।

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি লিজ প্রক্রিয়া বাতিল এবং এই চুক্তি এগিয়ে নিতে বন্দর শ্রমিকদের ওপর যে ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে, তাতে জড়িতদের অপসারণই আমাদের প্রধান দাবি।


এর আগে শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি নতুন কর্মসূচি ঘোষণা করে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি থেকে বন্দর শ্রমিকরা প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর শুক্রবার ও শনিবার দুই দিনের জন্য কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে আলোচনায় কোনো সমাধান না আসায় রোববার সকাল থেকে পুনরায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হয়।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় রোববার সকালে বন্দর কর্তৃপক্ষ শ্রমিক ও কর্মচারীদের নিয়ে একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। বিভিন্ন বিভাগের প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারীকে ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। 


/ইউএমএইচ
  বিষয়:   চট্টগ্রাম বন্দর  ধর্মঘট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: