প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৩ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ৩:২৬ পিএম
লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। সংগৃহীত ছবি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রায়পুরের সোনাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি।
প্রচারণাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর সমালোচনা করে বলেন, জনগণকে জান্নাতের প্রলোভন দেখিয়ে ব্যর্থ হয়ে তারা এখন জালিয়াতির আশ্রয় নিচ্ছে।
সম্প্রতি জাল সিলসহ জামায়াত নেতা আটকের ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
উক্ত সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা দলীয় ঐক্য নিশ্চিত করে ধানের শীষ প্রতীকের বিজয় এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সময়ের আলো / আরবিএন