আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া,

2026-02-08T17:24:27+00:00
2026-02-08T17:24:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
মইনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম 
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। সংগৃহীত ছবি
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া, গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক সদস্য মো. নুর খান ও নাবিলা ইদ্রিসকে কমিশনের কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে কমিশনাররাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় মানবাধিকার কমিশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দায়িত্ব নেন তারা। 


জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মানবাধিকার কমিশনের দায়িত্ব গ্রহণের আগে তিনি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

এদিন সকালে কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. নূর খান, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, অধ্যাপক মো. শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক সদস্য, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন (বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক), নাবিলা ইদ্রিস, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, এবং ইলিরা দেওয়ান, মানবাধিকারকর্মী এবং সাবেক  সদস্য, স্থানীয় সরকার সংস্কার কমিশন। 

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনাররা কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ ছাড়া, দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারপার্সন ও কমিশনাররা কমিশনের বিদ্যমান কার্যক্রম, প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   আনুষ্ঠানিকভাবে  দায়িত্ব  মানবাধিকার কমিশন  চেয়ারম্যান  মইনুল ইসলাম 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: