দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, কাভার্ড ভ্যানের হেলপার নিহত

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানের হেলপার আল- আমিন

2026-02-08T18:55:50+00:00
2026-02-08T18:55:50+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, কাভার্ড ভ্যানের হেলপার নিহত
হিলি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম 
দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে কাভার্ড ভ্যানের হেলপার আল- আমিন (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানটির চালক। 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াঘাট পৌর শহরের আজাদমোড় এলাকায় ইসলামি ব্যাংকের সামনে দিনাজপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন সৈয়দপুর ওয়াবদা মোড় এলাকার বাসিন্দা। আর আহত চালকের নাম আমিনুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে মহাসড়কের দিনাজপুর অভিমুখে যাওয়া রাস্তার লেনের পাশে মাল বোঝাই একটি ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তার সহকারী। এসময় পেছন থেকে আসা দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে কাভার্ড ভ্যানের কেবিনে আটকে পড়ে চালক ও চালকের সহকারী।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারীকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রাক ও কাভার্ড ভ্যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এফআর


  বিষয়:   হিলি  দিনাজপুর  ট্রাক  ধাক্কা  কাভার্ড ভ্যান  হেলপার  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: