টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের ঘাম ছুটিয়ে মাত্র ৪ রানে হারল নেপাল।
রোববার (৮ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে দলটি। জবাবে নেপাল ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করে। নির্ধারিত লক্ষ্য থেকে মাত্র ৪ রান দূরে গিয়ে ইংল্যান্ডের ঘাম ছুটিয়ে থেমে যায় নেপাল।
ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটর জ্যাকব বেথেলকে ৩৫ বলে ৫৫ রান করে ফিরে যেতে হয়। পরে অধিনায়ক হ্যারি ব্রুক করে ৩২ বলে ৫৩ রান। শেষদিকে উইল জ্যাকসের ঝড়ো ব্যাটিংয়ে ১৮ বলে ৩৯ রানে (অপরাজিত) ইংল্যান্ডের ঝুড়িতে যোগ হয় ১৮৪ রান।
এদিকে, নেপালের হয়ে শুরুটা ভালো করেন কুশল ভুর্তেল। ১৭ বলে ২৯ রান করে তাকে ফিরে যেতে হয়। এরপর অধিনায়ক রোহিত পৌডেলের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৯ রান।
শেষদিকে, দিপেন্দ্র সিং আইরি ২৯ বলে ৪৪ রান ও লোকেশ বাম ২০ বলে ৩৯ রান (অপরাজিত) করে ম্যাচ জমিয়ে তুললেও শেষ ওভারে রান তুলতে পারেনি নেপাল।
ইংল্যান্ডের হয়ে বল হাতে লিয়াম ডসন ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেয়। এছাড়া স্যাম কারান ও উইল জ্যাকস একটি করে উইকেটের শিকার করতে পারেন।
এদিকে, নেপালের বোলারদের মধ্যে দিপেন্দ্র সিং আইরি ২৩ রানে তুলে নেয় ২ উইকেট ও নন্দন যাদবও ২৫ রান দিয়ে ২ উইকেটের দেখা পায়।
শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াইয়ের পর ইংল্যান্ড ৪ রানে জয় তুলে নেয়। তবে নেপালের কাছ থেকে জয় ছিনিয়ে নিতে ইংল্যান্ডের ঘাম ছুটে যায়।
সময়ের েআলো/কেএইচও