পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে পৃথক

2026-02-08T20:40:05+00:00
2026-02-08T20:40:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম 
রোববার মার্কিন রাষ্ট্রদূত প্রথমবারের মত পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেন। সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। দায়িত্ব শুরুর পর মার্কিন রাষ্ট্রদূত রোববার (৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মত পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠক করেন। 

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।’ 


কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাধারণত যে কোনো রাষ্ট্রদূত দায়িত্ব শুরু করলে সবার আগে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেন। তারপর সরকারের বাকিদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দায়িত্ব শুরু করার পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করার সিডিউল পাচ্ছিলেন না। রাষ্ট্রীয় কাজে পররাষ্ট্র উপদেষ্টা ঢাকার বাইরে ব্যস্ত থাকায় সময় মিলছিল না। ফলে, রোববার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যে কোনো রাষ্ট্রদূত দায়িত্ব শুরুর পর ফরেন অফিসের সঙ্গে প্রথম বৈঠকটি মূলত পরিচিতিমূলত হয়ে থাকে। সেই সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলাপ হয়ে থাকে। 

আগামীকাল সোমবার ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ইস্যূতে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। রোববারের বৈঠকে এই ইস্যুতে দুইপক্ষের মধ্যে আলাপ হয়। এ সময় ভোটের প্রস্তুতি ও পরিবেশ নিয়ে দুইপক্ষের মধ্যে আলাপ হয়। এ ছাড়া, অভিবাসন, ইন্দো-প্যাসিফিক ইস্যূ  এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যূতেও উভয়পক্ষের মধ্যে আলাপ হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   পররাষ্ট্র উপদেষ্টা  পররাষ্ট্র সচিব  মার্কিন রাষ্ট্রদূত  বৈঠক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: