৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাত কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)

2026-02-08T22:19:02+00:00
2026-02-08T22:19:02+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম 
ভাঙ্গা থানা। সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাত কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Advertisement
আটককৃত মাদক কারবারির নাম মুরশিদা খাতুন মুক্তা (২৭)। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জবাখালী গ্রামের মুনছুর গাজীর মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর অফিস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা অংশের আতাদী টোল প্লাজার রাস্তা পাশ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় গাঁজাসহ মাদক কারবারির মুক্তাকে আটক করা হয়।


পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ভাঙ্গা থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, আটককৃত নারী মাদক কারবারিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এফআর
  বিষয়:   ফরিদপুর  ভাঙ্গা  গাঁজা  নারী  মাদক কারবারি  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: