কোদাল জিতলেই জিতে যাবে ধানের শীষ : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা ১২ আসনে জোটের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোদাল মার্কা জিতলেই জিতে যাবে ধানের শীষ।

2026-02-08T23:07:32+00:00
2026-02-08T23:14:27+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
কোদাল জিতলেই জিতে যাবে ধানের শীষ : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৭ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ১১:১৪ পিএম  (ভিজিট : ৯০৮)
তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে নির্বাচনি প্রচারণা সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
ঢাকা ১২ আসনে জোটের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোদাল মার্কা জিতলেই জিতে যাবে ধানের শীষ। কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক বিগত বছরগুলোতে বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিলেন। তাই আমরা বিএনপির তরফ থেকে তাকে প্রার্থী করেছি। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে তেজগাঁওয়ের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে নির্বাচনি প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।  

তারেক রহমান বলেন, ‘এই আসনে চাঁদাবাজি বড় সমস্যা। চাঁদাবাজি দূর করতে যোগ্য ব্যক্তিতে ভোট দিতে হবে। আর সাইফুল হক নির্বাচিত হলে কোদাল দিয়ে এই এলাকার জলাবদ্ধতা দূর করা হবে।’  

তিনি বলেন, ‘এই কোদাল হাতে নিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ১২ফেব্রুয়ারি কোদাল মার্কাকে এই আসনে বিজয়ী করতে হবে।’ 


পরে আনুষ্ঠানিকভাবে কোদাল তুলে দিয়ে প্রার্থী সাইফুল হককে জয়যুক্ত করার আহবান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে নির্বাচনি সভায় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘কোদাল হলো সভ্যতার প্রতীক। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোদালের ব্যবহার আছে। এই কোদাল দিয়েই এই এলাকার ময়লা আবর্জনা সাফ করতে চাই। এই কোদাল হাতে নিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি শুরু করেছিলেন। তারই সন্তান তারেক রহমান নির্বাচিত হলে কোদাল হাতে খাল খনন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

এই নির্বাচনি প্রচারণা সভা পরিচালনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার।

সমাবেশ অংশ নেন ঢাকা-১২ আসনের অন্তর্ভুক্ত তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল এবং শেরে বাংলা নগর থানার সকল ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাতী দলসহ সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   কোদাল  ধানের শীষ  তারেক রহমান  বিএনপি  নির্বাচন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: