২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের বিভিন্ন বিভাগে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত

2026-02-08T23:39:51+00:00
2026-02-08T23:39:51+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪৪ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের বিভিন্ন বিভাগে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৪তম বিসিএস পরীক্ষার ফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ৩০ নভেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী ২৪৪ জন কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 


এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের চাকরি শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হলো। 

প্রজ্ঞাপনে জানানো হয়, যোগদান করা সহকারী কমিশনারদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৯ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে উল্লেখিত বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ২৪৪ কর্মকর্তা  সহকারী কমিশনার  পদ  পদায়ন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: