নির্বাচনে মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটারদের যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা

2026-02-09T00:43:08+00:00
2026-02-09T00:43:39+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
নির্বাচনে মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ এএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১২:৪৩ এএম
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটারদের যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।


ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোটারদের যাতায়াত সহজ করতে ভোটগ্রহণ চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   ভোট  মেট্রোরেল  সিদ্ধান্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: