শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ নির্বাচনে ঢাকা–১৮ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে

2026-02-09T01:13:37+00:00
2026-02-09T01:22:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৩ এএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১:২২ এএম
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংগৃহীত ছবি
ত্রয়োদশ নির্বাচনে ঢাকা–১৮ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বগুড়া-২ আসনে নির্বাচনে লড়বেন।

এই বিষয়ে রোববার দিবাগত রাতে মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা–১৮ আসনে প্রার্থিতা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই আসনের ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করছি।

এর আগে তিনি তার ফেসবুকের ভেরিফাইড পেজে ঢাকায় নির্বাচন না করার ঘোষণা দেন। 


ভেরিফাইড পেজে মাহমুদুর রহমান লেখেন—‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা ১৮ এবং বগুড়া ২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা–১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মতো ভোটার এখানে। 

‘নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা -১৮ এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি।’

সময়ের আলো/এআর

  বিষয়:   নির্বাচন  মাহমুদুর রহমান মান্না 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: