ভোটের মাঠে চার হেভিওয়েট, প্রচারণায় উত্তাল উপকূলীয় জনপদ

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বইছে নির্বাচনি হাওয়া।চার হেভিওয়েট প্রার্থীর সরব উপস্থিতিতে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। চায়ের

2026-02-09T02:07:05+00:00
2026-02-09T02:07:05+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ভোটের মাঠে চার হেভিওয়েট, প্রচারণায় উত্তাল উপকূলীয় জনপদ
লক্ষ্মীপুর-৪
রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৭ এএম 
বা দিক থেকে তানিয়া রব, আশরাফ উদদীন নিজান, মাওলানা খালেদ সাইফুল্লাহ, এআর হাফিজ উল্লাহ। সংগৃহীত ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বইছে নির্বাচনি হাওয়া। চার হেভিওয়েট প্রার্থীর সরব উপস্থিতিতে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু—কার গলায় উঠবে জয়ের মালা? সাধারণ ভোটারদের মতে, এবার এই আসনে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে

ভোটের মাঠে হেভিওয়েট চার প্রতিদ্বন্দ্বী :

নির্বাচনি লড়াইয়ে যে চারজন প্রার্থীকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তারা হলেন, বেগম তানিয়া রব (তারা প্রতীক), জেএসডির কেন্দ্রীয় সহ-সভাপতি এবং স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলক বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রবের সহধর্মিণী। 

প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন তিনি। পারিবারিক ঐতিহ্য এবং নারী ভোটারদের মাঝে তার বিশেষ গ্রহণযোগ্যতা তাকে শক্ত অবস্থানে রেখেছে।

এবিএম আশরাফ উদদীন নিজান (ধানের শীষ) : বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির মনোনীত এই সাবেক সংসদ সদস্যের রয়েছে বিশাল কর্মী বাহিনী ও ব্যক্তিগত ভোটব্যাংক। তার সমর্থকরা দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতাকে পুঁজি করে জয়ের ব্যাপারে আশাবাদী।

মাওলানা খালেদ সাইফুল্লাহ (হাতপাখা) : ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং কমলনগর উপজেলার সাবেক চেয়ারম্যান। পীর সাহেব কমলনগর হিসেবে পরিচিত এই নেতার বিশাল ধর্মীয় অনুসারী ও সাধারণ মানুষের মাঝে স্বচ্ছ ভাবমূর্তি বড় চমক দেখাতে পারে।


এ আর হাফিজ উল্লাহ (দাঁড়িপাল্লা) : জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত এই প্রার্থীও নিরবে গুছিয়ে চলছেন। নিজস্ব দলীয় ভিত্তিক ভোট এবং সুশৃঙ্খল প্রচারণার মাধ্যমে তিনিও লড়াইয়ের জানান দিচ্ছেন।

মাঠের চিত্র ও সমীকরণ

সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা প্রতিদিন কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। উন্নয়নের প্রতিশ্রুতি আর উপকূলীয় মানুষের অধিকার আদায়ের অঙ্গীকার নিয়ে মুখর চার শিবিরই।

ভোটাররা বলছেন, অতীতে এই আসনটি বিভিন্ন জোট ও রাজনৈতিক মেরুকরণে ভিন্ন ভিন্ন দলের কব্জায় ছিল। তবে এবার ব্যক্তিগত জনপ্রিয়তা এবং এলাকার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা (যেমন: নদী ভাঙন রোধ) সমাধানে কার সদিচ্ছা বেশি, তা দেখেই ভোট দেবেন তারা।

সাধারণ ভোটারদের ভাষ্য, আমরা কোনো মারামারি চাই না। যে আমাদের সুখে-দুখে পাশে থাকবে এবং রামগতি-কমলনগরের নদী ভাঙন রোধে কাজ করবে, তাকেই আমরা নির্বাচিত করব।

চতুর্মুখী এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, তা দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে মেঘনা পাড়ের মানুষ।

সময়ের আলো/এআর


  বিষয়:   ভোট  হেভিওয়েট  প্রচারণা  উপকূলীয় জনপদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: