ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণঘাতী দুর্ঘটনায় থেমে গেল দুই তরুণের জীবন। কাঁচা মালামাল বহনকারী একটি পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে চালক ও তার

2026-02-09T10:41:47+00:00
2026-02-09T10:42:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪১ এএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১০:৪২ এএম
গ্রাফিক : সময়ের আলো
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণঘাতী দুর্ঘটনায় থেমে গেল দুই তরুণের জীবন। কাঁচা মালামাল বহনকারী একটি পিকআপ ভ্যানের ভয়াবহ সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়, নিমতলা আন্ডারপাস এলাকায়।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা পিকআপটি হঠাৎ সামনে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই অপর গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করায় সেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলেই মারা যান পিকআপের চালক সুজন (৩৭)। তিনি যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মিজানুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় পিকআপের হেলপার ইছারুল (২৫)-কে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইছারুল খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহও বর্তমানে হাসাঁড়া হাইওয়ে থানায় রাখা রয়েছে। এ ঘটনায় অজ্ঞাত গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এএডি/


  বিষয়:   ঢাকা  মাওয়া  এক্সপ্রেসওয়ে  সড়ক  দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: