সচিবদের সঙ্গে শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সচিবদের সঙ্গে বৈঠক বসেছেন । সোমবার (৯ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল

2026-02-09T10:47:17+00:00
2026-02-09T10:47:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সচিবদের সঙ্গে শেষ বৈঠকে প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম 
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সচিবদের সঙ্গে বৈঠক বসেছেন । সোমবার (৯ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকাল সোয়া ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্যাবিনেট সচিব শেখ আবদুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর সচিবদের সঙ্গে এটিই তাদের শেষ সভা হতে যাচ্ছে। 

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ৭৫ জন সচিব এ সভায় উপস্থিত থাকবেন। এর মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ১৬ জন সচিবও রয়েছেন। 


ভাষণে প্রধান উপদেষ্টা ইউনূস বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং সরকারের কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে পারেন। 

সরকার সূত্রে জানা গেছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো জরুরি প্রয়োজন দেখা দিলে কেবল উপদেষ্টা পরিষদের বৈঠক হতে পারে। 

সচিবদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করবেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সচিব  বৈঠক  প্রধান উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: