নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নাটোরের গুরুদাসপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মায়ের কোল চিরতরে শূন্য হয়ে গেল। আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে এক বছর বয়সী

2026-02-09T11:13:08+00:00
2026-02-09T11:13:08+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম 
নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু। ছবি : সংগৃহীত
নাটোরের গুরুদাসপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মায়ের কোল চিরতরে শূন্য হয়ে গেল। আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে এক বছর বয়সী শিশুকন্যা ও তার মা। এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে উপজেলার ঝাউপাড়া গ্রামে।

সোমবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন

অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হন বাড়ির গৃহবধূ আপিয়া খাতুন (৩০) ও তার একমাত্র কন্যা রওজা খাতুন (১)। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘরের ভেতর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেন। নিহত আপিয়া খাতুন স্থানীয় ঝন্টু মিয়ার স্ত্রী।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে নিশ্চিত করা হবে।

এ ঘটনায় গুরুদাসপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার অফিসার ইনচার্জ মো. শফিকুজ্জামান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক নিমিষেই একটি পরিবারের সব স্বপ্ন ছাই হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে গভীর বেদনা বিরাজ করছে।

এএডি/


  বিষয়:   নাটোর  আগুনে  মা  মেয়ে  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: