৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রাথমিকভাবে এক হাজার ৪৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে

2026-02-09T11:36:08+00:00
2026-02-09T11:36:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
১৪৫৭ প্রার্থীকে নিয়োগে সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম 
সংগৃহীত ছবি
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রাথমিকভাবে এক হাজার ৪৫৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এ বিসিএসে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। 

এর আগে, বিশেষ সভায় ফলাফল অনুমোদনের পর পিএসসি বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্তভাবে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করে। ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে পরিচালিত এ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় মেধা ও পছন্দের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। 

৪৬তম বিসিএসের যাত্রায় একজন প্রার্থীকে তিনটি অত্যন্ত কঠিন ধাপ অতিক্রম করতে হয়েছে। এই বিসিএসে অংশ নিতে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী আবেদন করলেও প্রিলিমিনারি পরীক্ষায় সশরীর অংশ নিয়েছিলেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। প্রিলিমিনারি বাছাই শেষে ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। 


পিএসসি এবার খাতা মূল্যায়নে আধুনিক ‘সার্কুলার ইভ্যালুয়েশন সিস্টেম’ ব্যবহার করায় ফলাফল প্রকাশে অভাবনীয় গতি এসেছে। যেখানে ৪৪তম বিসিএসের লিখিত ফল দিতে ১৫ মাস লেগেছিল, সেখানে ৪৬তম বিসিএসের লিখিত ফল প্রকাশিত হয়েছে মাত্র তিন মাসের কম সময়ে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা শেষে গতকাল চূড়ান্ত এই সুপারিশ করা হলো।
 
৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে স্বাস্থ্য ক্যাডারে। এই ক্যাডারে ১ হাজার ৬৮২ জন সহকারী সার্জন এবং ১৬ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া, শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন নিয়োগ পাচ্ছেন। অন্যান্য কারিগরি ও পেশাগত ক্যাডারের বিভিন্ন পদেও মেধাতালিকা অনুযায়ী যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। 

নিয়োগপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনাকে বড় সাফল্য হিসেবে দেখছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ৪৬তম বিসিএস  চূড়ান্ত ফল প্রকাশ  ১৪৫৭ প্রার্থী  নিয়োগে সুপারিশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: