নতুন সিনেমায় শাকিবের সঙ্গে মিথিলা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঢালিউডের নতুন সিনেমা ‘রকস্টার’-এ মেগাস্টার শাকিব খান জুটি গড়বেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলার সঙ্গে। শোনা যাচ্ছে, নতুন

2026-02-09T12:36:50+00:00
2026-02-09T12:36:50+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নতুন সিনেমায় শাকিবের সঙ্গে মিথিলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম 
শাকিব খান এবং তানজিয়া জামান মিথিলা। ছবি : সংগৃহীত
ঢালিউডের নতুন সিনেমা ‘রকস্টার’-এ মেগাস্টার শাকিব খান জুটি গড়বেন মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলার সঙ্গে। শোনা যাচ্ছে, নতুন সিনেমায় প্রধান নায়িকা হিসেবে থাকতে পারেন পাকিস্তানি অভিনেত্রী।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ‘রকস্টার’ সিনেমায় দ্বিতীয় নায়িকার চরিত্রের জন্য পরিচালকের সঙ্গে একাধিক আলোচনা শেষ করেছেন মিথিলা। তার অভিনীত সিনেমার চরিত্রটি পছন্দ হয়েছে। তবে এ সিনেমায় সত্যি অভিনয় করছেন কি না মিথিলা সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Advertisement
 
এদিকে শাকিবের সিনেমার প্রধান নায়িকা হিসেবে কে থাকছেন তা নিয়ে শোবিজে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, পাকিস্তানের জনপ্রিয় এক অভিনেত্রীকে দেখা যেতে পারে ‘রকস্টার’-এ।
 
আরও পড়ুন
সিনেমায় শাকিবের দুই নায়িকা কারা থাকছেন সে প্রসঙ্গে পরিচালক আজমান রুশোর কাছে জানতে চাওয়া হলে সংবাদ মাধ্যমে তিনি বলেন,
নায়িকা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা খুব শিগগিরই দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো। প্রধান নায়িকা নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত হওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

আশা করা হচ্ছে, শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।
 
বর্তমানে ‘প্রিন্স’ ও ‘সোলজার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন শাকিব খান। এ দুই সিনেমার কাজ শেষ হলেই কিছু সময় বিরতি নিয়ে ‘রকস্টার’-এর শুটিং শুরু করবেন ঢালিউড এ অভিনেতা।

এএডি/
  বিষয়:   তানজিয়া জামান মিথিলা  শাকিব খান  বিনোদন  নায়ক  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: