সরকারি হলো আরও একটি স্কুল

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

শিক্ষা

নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ

2026-02-09T13:37:08+00:00
2026-02-09T13:37:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষা
সরকারি হলো আরও একটি স্কুল
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
নরসিংদীর রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-৩ শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ২৫ মার্চ ১৪৩২ বঙ্গাব্দ থেকে বিদ্যালয়টি সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় নামে সরকারিভাবে কার্যক্রম পরিচালনা করবে। 


এতে আরও বলা হয়, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরির বদলিযোগ্যতা থাকবে না। 

সরকারি আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। বিদ্যালয় সরকারিকরণ হওয়ায় এলাকার শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

স্থানীয়দের প্রত্যাশা, সরকারিকরণের ফলে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান আরও বাড়বে, যা রায়পুরা উপজেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   সরকারি  স্কুল 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: