আইসিসি–পিসিবির বৈঠকে কেন বিসিবি, যা জানা গেল

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের বিশ্বকাপ বর্জনে খুব বেশি অসুবিধা না হলেও পাকিস্তানের এক সিদ্ধান্তে বিপাকে পড়ে যায় আইসিসি। যার জেরে রোববার পাকিস্তান ক্রিকেট

2026-02-09T17:11:56+00:00
2026-02-09T17:15:24+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
আইসিসি–পিসিবির বৈঠকে কেন বিসিবি, যা জানা গেল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৫:১৫ পিএম  (ভিজিট : ২১৫)
আইসিসি–পিসিবির বৈঠকে আমিনুল ইসলাম বুলবুল। সংগৃহীত ছবি
বাংলাদেশের বিশ্বকাপ বর্জনে খুব বেশি অসুবিধা না হলেও পাকিস্তানের এক সিদ্ধান্তে বিপাকে পড়ে যায় আইসিসি। যার জেরে রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠক করতে লাহোরে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

আইসিসির প্রতিনিধি পাকিস্তানে যাওয়ার আগেই একই দিন লাহোরে পৌঁছান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর যোগ দেন আইসিসির সঙ্গে বৈঠকেও। গতকাল রাতেই লাহোরে বৈঠক শেষ করে পাকিস্তান ছাড়েন আমিনুল।

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, ভারত-ম্যাচ বয়কটবিষয়ক আলোচনায় পিসিবি বাংলাদেশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যকার আলোচনায় পিসিবি মূল সমন্বয়কারীর ভূমিকা পালন করেছে।

সূত্রের বরাতে জিও টিভির অনলাইনে প্রতিবেদনে বলা হয়, আইসিসির কাছে কিছু দাবি তুলে ধরেছে বিসিবি। আইসিসি দাবিগুলোর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং বিসিবির অভিযোগগুলো সমাধানের জন্য একটি ফর্মুলা বা সূত্র তৈরি করা হয়েছে।

প্রতিবেদনমতে, আইসিসি এবং বিসিবি দুই পক্ষ নিজেদের মধ্যে প্রস্তাব বিনিময় করেছে। দীর্ঘ বৈঠকের পর ইমরান খাজা প্রস্তাবগুলোর চূড়ান্ত অনুমোদনের জন্য আইসিসি সদর দফতরে ফিরে গেছেন। আমিনুল ইসলামও এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবেন। 


সূত্রটি জিও টিভিকে বলে, ‘প্রস্তাবিত ফর্মুলার বিষয়ে একমত হলে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা আগামীকাল (আজ) বিকেলে আবার আলোচনায় বসবেন।’
 
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ত্রিপক্ষীয় বৈঠকে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ‘ক্রিকেটের বৃহত্তর স্বার্থে’ পিসিবিকে ভারত-ম্যাচ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে তিনি নির্দিষ্ট কিছু বিষয়ে পাকিস্তান ও বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে দুই বোর্ডকে আশ্বস্ত করেন, তাদের উদ্বেগগুলো নিরসনের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হবে।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, বৈঠকে পিসিবি ‘আইসিসির কর্মকাণ্ডে ব্যাপকভাবে ছড়িয়ে থাকা রাজনীতি এবং এতে ভারতের অত্যধিক হস্তক্ষেপের’ বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরে। 

সংবাদমাধ্যমটিকে সূত্র জানায়, আইসিসির পক্ষ থেকে ‘বাংলাদেশকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার মতো কিছু নেই, তবে এটি নিশ্চিত করা হবে যে তারা (বাংলাদেশ) আইসিসির আয় থেকে পূর্ণ অংশ পায়।’

এদিকে ভারতের এনডিটিভির সূত্র অনুযায়ী, আইসিসির কাছে তিন ধরনের দাবি উত্থাপন করা হয়েছে। সেগুলো হচ্ছে, টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারায় বাংলাদেশকে বর্ধিত ক্ষতিপূরণ, বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণ ফি এবং ভবিষ্যতে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব প্রদান।

সময়ের আলো/এআর


  বিষয়:   আইসিসি  পিসিবি  বৈঠক  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: