মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া : শ্রী পদ্মনাভ ঠাকুর

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর বলেছেন, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্ব প্রথম মতুয়াদের ধর্মীয় অধিকার

2026-02-09T18:20:43+00:00
2026-02-09T18:20:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া : শ্রী পদ্মনাভ ঠাকুর
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম 
কথা বলছেন বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর। ছবি : সময়ের আলো
বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর বলেছেন, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্ব প্রথম মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন। 

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানীর নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজ মাঠে এ জনসভার আয়োজন করে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি।

জনসভায় শ্রী পদ্মনাভ ঠাকুর বলেন, ১৯৯২ সালে আমরা প্রথম ঢাকায় মহাসমাবেশ করেছিলাম। সেই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আমাদেরকে প্রথম ঢাকা যাওয়ার অনুমতি দিয়েছেন। রাজপথে আমাদেরকে কীর্তন করার অনুমতি দিয়েছেন।

উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তার সঙ্গে আমার দীর্ঘ সময় বৈঠক হয়েছে। তারেক রহমান আমাকে কথা দিয়েছে, ওড়াকান্দির উন্নয়ন ও হরিচাঁদ ঠাকুরকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা প্রয়োজন তিনি তাই করবেন। 


সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান শেখের সভাপতিত্বে নির্বাচনি এই জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   নির্বাচন  গোপালগঞ্জ  কোটালীপাড়া  মতুয়া  ধর্মীয় অধিকার  বেগম খালেদা জিয়া  শ্রী পদ্মনাভ ঠাকুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: