পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বাদশ সংসদের মতো ত্রয়োদশ সংসদ নির্বাচনেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি এ

2026-02-09T18:27:34+00:00
2026-02-09T18:28:37+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৬:২৮ পিএম
দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি
দ্বাদশ সংসদের মতো ত্রয়োদশ সংসদ নির্বাচনেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বঙ্গভবনে তিনি এ ভোট দেন।

রাষ্ট্রপ্রধানের সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পাবনা-৫ আসনে (সদর) ভোটার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর অনুচ্ছেদ ২৭ অনুসারে, রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রে যেতে পারছেন না এমন চার ধরনের ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ৯ম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু করা হয়।


আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসে থাকা ভোটার, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১২৩ দেশে অবস্থানরত সাত লাখ ৬৭ হাজার ১৮৮ ব্যালট বাংলাদেশি প্রবাসীদের কাছে পাঠানো হয়। এর মধ্যে ১২ হাজার ১৭০ ব্যালট ঠিকানা জটিলতাসহ বিভিন্ন কারণে ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   পোস্টাল ব্যালট  ভোট  রাষ্ট্রপতি  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: