নির্বাচনের আগে দেশের রিজার্ভে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

সারা দেশে বইছে নির্বাচনি হাওয়া। এর মধ্যে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পাওয়া গেল সুখবর। রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার

2026-02-09T19:59:02+00:00
2026-02-09T19:59:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
নির্বাচনের আগে দেশের রিজার্ভে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম   (ভিজিট : ২১০)
সংগৃহীত ছবি
সারা দেশে বইছে নির্বাচনি হাওয়া। এর মধ্যে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পাওয়া গেল সুখবর। রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ৬৩ দশমিক ৭৫ মিলিয়ন বা ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
 
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।


কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৫ দশমিক ৫৫ মিলিয়ন বা ২৯ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে।
 
এর আগে গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
 
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

সময়ের আলো/এআর


  বিষয়:   নির্বাচন  রিজার্ভ  সুখবর 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: