জুন-ডিসেম্বরে অবকাশকালীন ছুটি পাবেন অধস্তন আদালত

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বার্ষিক ছুটি পুরো মাস নয়, এখন থেকে ১৫ দিন জুনে ও ১৫ দিন ডিসেম্বর মাসে ছুটিতে থাকবেন অধস্তন আদালত। টানা

2026-02-09T20:16:38+00:00
2026-02-09T20:16:38+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আইন-আদালত
জুন-ডিসেম্বরে অবকাশকালীন ছুটি পাবেন অধস্তন আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম 
সংগৃহীত ছবি
বার্ষিক ছুটি পুরো মাস নয়, এখন থেকে ১৫ দিন জুনে ও ১৫ দিন ডিসেম্বর মাসে ছুটিতে থাকবেন অধস্তন আদালত। টানা এক মাসের পরিবর্তে দুই দফায় ১ মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্র জানা যায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন ও ১৭ থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।


এছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে বলে জানানো হয়। এরইমধ্যে ৬ কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্টের সব বিচারপতি অংশ নেন। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।

সময়ের আলো/জোআই


  বিষয়:   বার্ষিক ছুটি  অধস্তন আদালত  বিচারক 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: