নির্বাচনি জনসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীরের নির্বাচনি জনসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

2026-02-09T20:52:59+00:00
2026-02-09T20:52:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নির্বাচনি জনসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম 
সুহেল আহমদ চৌধুরী। ছবি : সংগৃহীত
সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর) আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীরের নির্বাচনি জনসভায় যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার নাম সুহেল আহমদ চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথের নতুন বাজার এলাকায় জনসভার পাশে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুহেল আহমদ চৌধুরী সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ছিলেন।

জানা গেছে, সোমবার বিকেলে বিএনপির প্রার্থীর সমর্থনে নির্বাচনি জনসভা ছিল। এতে যোগ দিতে বিশ্বনাথ পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিল নিয়ে নতুন বাজার এলাকার জনসভাস্থলের দিকে যাচ্ছিলেন সুহেল আহমদ চৌধুরী। তবে জনসভাস্থলের কাছাকাছি পৌঁছালে বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।

তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা নেতাকর্মী ও স্বজনরা তাকে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক সুহেল আহমদ চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম। তিনি জানান, সোমবার তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনি জনসভায় মিছিলসহ যোগদানের পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সুহেল আহমদ মৃত্যুবরণ করেন।


এদিকে, সুহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে বিশ্বনাথজুড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে শোকের ছায়া। 

একজন প্রবীণ রাজনীতিক, সংগঠক এবং ধানের শীষের নিবেদিতপ্রাণ কর্মীকে হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে বিএনপির নেতাকর্মীদের হৃদয়।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সুহেল আহমদ চৌধুরী ছিলেন ধানের শীষের রাজনীতির প্রতীক। সুখ-দুঃখ, আন্দোলন-সংগ্রাম, নির্বাচনসহ সব সময়ই তিনি ছিলেন সামনের সারিতে। দলীয় সিদ্ধান্তে অটল, কর্মীদের কাছে অভিভাবকসুলভ এই নেতার শেষ নিঃশ্বাসও এলো ধানের শীষের মিছিলে, জনতার মাঝেই।

এক প্রবীণ নেতা বলেন, তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন আদর্শ। ধানের শীষের জন্য লড়াই করতে করতেই তিনি চলে গেলেন। এর চেয়ে গর্বের মৃত্যু আর কী হতে পারে।

এফআর


  বিষয়:   নির্বাচন  সিলেট  নির্বাচনি জনসভা  অসুস্থ  বিএনপি নেতা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: