প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীতআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে ভাষণের দিনক্ষণ জানানো হয়নি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে ভাষণের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।’
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সময়ের আলো/কেএইচও