বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দীর্ঘ নয় মাসের আলোচনার পর মার্কিন শুল্কহার ১ শতাংশ কমে ১৯ শতাংশে নেমে এসেছে। এর ফলে বাংলাদেশে তৈরি নির্দিষ্ট কিছু

2026-02-09T23:12:30+00:00
2026-02-09T23:29:38+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১২ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ১১:২৯ পিএম
প্রতীকী ছবি
দীর্ঘ নয় মাসের আলোচনার পর মার্কিন শুল্কহার ১ শতাংশ কমে ১৯ শতাংশে নেমে এসেছে। এর ফলে বাংলাদেশে তৈরি নির্দিষ্ট কিছু টেক্সটাইল ও পোশাকপণ্যের ক্ষেত্রে শূন্য শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে চুক্তি সই হওয়ার খবর দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

এতে জানানো হয়েছে, নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এখন পারস্পরিক শুল্ক দিতে হবে ১৯ শতাংশ। এতে করে মোট শুল্কহার আগের ৩৫ শতাংশ থেকে কমে হবে ৩৪ শতাংশ।


বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে চুক্তিতে সই করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে সই করেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিয়েসন গ্রিয়ার। ওয়াশিংটনে অবস্থানরত বাংলাদেশি প্রতিনিধি দলের উপস্থিতিতে এই ভার্চুয়াল স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরও যুক্ত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সময়ের আলো/কেএইচও

Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: