ভোটের তথ্য ও অভিযোগ জানাতে নতুন হটলাইন চালু

জাতীয়

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট-সংক্রান্ত নানা তথ্য ও অভিযোগ জানাতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআইয়ের মাধ্যমে নির্বাচন

2026-02-10T06:21:21+00:00
2026-02-10T06:22:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ভোটের তথ্য ও অভিযোগ জানাতে নতুন হটলাইন চালু
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২১ এএম  আপডেট: ১০.০২.২০২৬ ৬:২২ এএম
প্রতীকী ছবি
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট-সংক্রান্ত নানা তথ্য ও অভিযোগ জানাতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআইয়ের মাধ্যমে নির্বাচন বন্ধু হটলাইন ৩৩৩ বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। 

এই উদ্যোগের উদ্দেশ্য নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করা।

গতকাল সোমবার এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ প্রেসের মাধ্যমে নাগরিকেরা সহজেই নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। এই সেবার আওতায় ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধার পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।

দেশের যেকোনো নির্বাচনি এলাকার নির্বাচনবিষয়ক যে কোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কবার্তা কিংবা পরামর্শ থাকলে নির্বাচন বন্ধু হটলাইন ৩৩৩ নম্বরে কল করলে জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে।

জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর এই তথ্যসেবা নির্বাচন-সংক্রান্ত বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।



  বিষয়:   ভোটের  হটলাইন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: