রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ভোট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে আসা ৭ লাখ ৩০ হাজারেরও বেশি ডাকযোগের ভোট (পোস্টাল ব্যালট) সংশ্লিষ্ট

2026-02-10T14:48:38+00:00
2026-02-10T14:48:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ভোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম 
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে আসা ৭ লাখ ৩০ হাজারেরও বেশি ডাকযোগের ভোট (পোস্টাল ব্যালট) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে ইসি জানায়, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার বিদেশে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭ জন প্রবাসী তাদের ভোট দিয়ে পুনরায় দেশে পাঠিয়েছেন। তবে, এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে এসে পৌঁছেছে ৪ লাখ ১৯ হাজার ৯১৮টি ব্যালট। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 


আর দেশের অভ্যন্তরে সরকারি চাকরিজীবী, কারাবন্দি ও যারা ভোটকেন্দ্রে যেতে অক্ষম, এমন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪ জন ভোটার তাদের ব্যালট পূরণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ বলা হয়, পোস্টাল ব্যালট সংগ্রহের প্রক্রিয়া এখনো চলমান। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে। এরপরই শুরু হবে চূড়ান্ত ভোট গণনা কার্যক্রম। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রিটার্নিং কর্মকর্তা  পোস্টাল ভোট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: