কোনো অবস্থাতেই ভোটের ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোনো অবস্থাতেই দীর্ঘায়িত করা হবে না।

2026-02-10T14:49:09+00:00
2026-02-10T15:09:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
কোনো অবস্থাতেই ভোটের ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না
ইসি সচিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৩:০৯ পিএম
ইসির সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোনো অবস্থাতেই দীর্ঘায়িত করা হবে না। আমরা এখন ইলেকশন রেজাল্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। সব ধরনের সুযোগ আমরা নিশ্চিত করতে চাই। সুযোগের কোনো কমতি নেই।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,কে কত ভোট পেলেন দ্রুত জানিয়ে দেব। পোস্টাল ব্যালটের জন্য ভোট গণনায় একটু বেশি সময় লাগতে পারে। তবে বেশি দেরি হবে না। যতটুকু সময় লাগবে, ঠিক ততটুকুই, তার বেশি নয়। কোনো অবস্থাতেই ফল প্রকাশ অযথা দীর্ঘায়িত হবে না। 

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের লক্ষ্যে ২৯৯টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে। আমাদের ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এখন শুধু সময়ের জন্য অপেক্ষা। এবার দুটো ভোট হবে– সাধারণ নির্বাচন ও গণভোট। রাজনৈতিক নেতৃত্বের জন্য সাধারণ নির্বাচন। আর সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য গণভোট। তবে আমাদের যাত্রা খুব মসৃণ ছিল না।

জুলাইয়ের রক্তস্নাত বিপ্লবের বড় ম্যান্ডেট ছিল সুষ্ঠু একটি নির্বাচন মন্তব্য করে তিনি বলেন, সে লক্ষ্যে অংশগ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা কাজ করেছি। ভোটার তালিকায় অসংখ্য ত্রুটি ছিল। আমরা প্রথমেই সেটা সংশোধন করেছি। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করেছি। যারা মারা গেছেন, তাদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছি বলে জানান তিনি। 

সাংবাদিকদের উদ্দেশে ইসি সচিব বলেন, আমাদের সত্যকে ধারণ করতে হবে। সব অপতথ্য বর্জন করতে হবে। আমরা প্রবিধান করেছিলাম ভোট কেন্দ্রে সাংবাদিকদের সেলফোন নিয়ে আসা যাবে না। তবে সেলফোন সাংবাদিকদের জীবনের অংশ হয়ে গেছে। পরে এই প্রস্তাবনা আমরা প্রত্যাহার করেছি। আমরা এখন একটি  উৎসবমুখর নির্বাচন চাই। 

অপতথ্য থেকে আমাদের দূরে থাকতে হবে বলে সাংবাদিকদের উদ্দেশে আহ্বান জানান তিনি। 


/ইউএমএইচ



  বিষয়:   ইসি সচিব  নির্বাচন  ভোট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: